লিঙ্গ উত্থান না হলে, লিঙ্গ না দাড়ালে সেই রোগ টা কে - ধ্বজভঙ্গ ( ক্লীব, নপুংসক, পুরুষত্বহীন, যৌন মিলনে বা স্ত্রী সহবাসে অক্ষমতা) Impotence/ Erectile Dysfunction


 পুরুষের একান্ত দুর্বলতাগুলো কী বা কেমন? নিচে শারীরিক অক্ষমতা বা দুর্বলতার বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হলো;

> প্রয়োজনীয় সময়ে নিজেকে মেলে ধরতে না পারা বা দুর্বলতা অনুভব

> সঙ্গীর যোনিদ্বার ছেদনে ব্যর্থতা

> সহবাসে স্থায়ীত্বের অভাব

> ডায়াবেটিস, লিঙ্গে জন্মগত কোনো ত্রুটি, সেক্স হরমোনের ভারসাম্যহীনতা, গনোরিয়া বা সিফিলিসের মতো যৌনরোগ ইত্যাদি।

প্রাকৃতিক শারীরিক সমস্যা ছাড়াও প্রচণ্ড কাজের চাপ, মানসিক অশান্তি, দূষিত পরিবেশ, ভেজাল খাওয়া দাওয়া, কম বিশ্রাম ও ব্যায়াম ছাড়া অস্বাস্থ্যকর জীবনযাপন ইত্যাদি অনেক কারণই আছে ক্রমশ যৌন সক্ষমতা হারিয়ে ফেলার পেছনে।

আবার অবাধ যৌন সম্পর্ক, অতিরিক্ত মাস্টারবেশন, যৌন ক্ষমতা বাড়ানোর জন্য হাবিজাবি ওষুধ সেবন ইত্যাদি কারণকেও অনেকের যৌন জীবনে বিপর্যয় নেমে আসে। ফলে এগুরো অবহেলা করলে চলবে না।

এছাড়া বয়সজনিত অসুস্থতা, সঙ্গিনীর সঙ্গে বয়সের পার্থক্য বা সঙ্গিনীকে পছন্দ না করা, এইডসভীতি, পর্যাপ্ত যৌন জ্ঞানের অভাব, ত্রুটিপূর্ণ যৌনাসনও অক্ষমতা বা দুর্বলতার জন্য দায়ী হতে পারে।

করণীয়ঃ

প্রথমেই যা করবেন, সেটা হলো একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হোন। লজ্জা না করে নিজের সমস্ত সমস্যা খুলে বলুন ও ডাক্তারের পরামর্শ মতো প্রয়োজনীয় সকল চিকিৎসা নিন। এতে লজ্জার কিছুই নেই। একটাই জীবন। লজ্জার চাইতে নিজেকে সুস্থ ও সক্ষম রাখা জরুরি।

আপনার ডায়াবেটিস থাকলে প্রয়োজনীয় সকল নিয়ম-কানুন মেনে চলুন।

নিজের জীবনধারাকে একটি স্বাস্থ্যকর জীবনে বদলে ফেলুন।

নিয়মিত স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার খান, ব্যায়াম করুন, রাতে পর্যাপ্ত ঘুমান, চেষ্টা করুন কাজের চাপের মাঝেও বিশ্রাম নিতে।

আপনার শরীর যখন সুস্থ ও সক্ষম থাকবে, যৌনজীবনও থাকবে সুন্দর। সঙ্গীর সঙ্গে রোমান্টিক জীবনের উন্নতি করুন।

যদি সঙ্গীকে অপছন্দ করার কারণে সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে চেষ্টা করুন সঙ্গীকে ভালবাসতে। তার সঙ্গে দূরে কোথাও নিরিবিলি বেড়াতে যান, তাকে গভীরভাবে জানার চেষ্টা করুন।

মানসিকভাবে প্রেমে পড়লে শরীরটাও সাড়া দেবে। একটা জিনিস মনে রাখবেন, বাস্তবে নারীর সঙ্গে সিনেমার নায়িকা বা পর্নস্টারদের মিল খুঁজতে যাবেন না। নিজের দিকে তাকান, নিজের সাধারণত্ব দেখুন। দেখবেন, সঙ্গীকেও আর খারাপ লাগছে না।

যা করা উচিত নয়:

অতিরিক্ত মাস্টারবেট করার অভ্যাস থাকলে পরিত্যাগ করুন।

যৌন ক্ষমতা বাড়ানোর জন্য হাঁতুড়ে ডাক্তারদের শরণাপন্ন হবেন না।

কোনো টোটকা ব্যবহার করবেন না।

কোনো তেল বা ওষুধ কিছুই ব্যবহার করবেন না হাঁতুড়েদের কথায় প্রভাবিত হয়ে।

বাজারে সাময়িকভাবে যৌন ক্ষমতা বাড়ানোর কিছু ওষুধ পাওয়া যায়, যেগুলো সেবনে ২৪ ঘণ্টার জন্য যৌন ক্ষমতা বাড়ে। এ ধরনের ওষুধ মোটেও ব্যবহার করবেন না। এতে সাময়িক ক্ষমতা বাড়লেও, ক্রমশ আসলে ক্ষমতা কমতেই থাকবে।



* রিল্যাক্সে থাকুন

লিঙ্গ উত্থানের জন্য মনকে রিল্যাক্সে রাখা গুরুত্বপূর্ণ। কেন? আপনার নার্ভাস সিস্টেম দুই রকম মোডে চালিত হয়:

 একটি হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং অন্যটি হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম।

 যখন আপনার সিম্প্যাথেটিক নার্ভ নেটওয়ার্ক প্রভাব বিস্তার করে, তখন আপনার শরীর আক্ষরিক অর্থে সতর্ক থাকে।

 অ্যাড্রিনাল হরমোন আপনাকে ফাইট অথবা ফ্লাইট করার জন্য প্রস্তুত রাখে।

 স্নায়বিক দুর্বলতা এবং উদ্বিগ্নতা আপনার ডাইজেস্টিভ সিস্টেম এবং পেনিস থেকে রক্ত পেশীর দিকে টেনে আনে,

 যার ফলে লিঙ্গ উত্থানে বাধা পড়ে। ডা. বাউম বলেন, ‘উদ্বিগ্নতা আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে।’

 কিছু পুরুষদের ব্যর্থতার ভয় এতটাই অভিভূত করে রাখে যে তাদের শরীরে প্রচুর পরিমাণে অ্যাড্রিনাল হরমোন নরোপিনেফ্রাইন নিঃসরণ হয়, যা লিঙ্গ খাড়া হওয়ার বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করে।

 ইরেক্টাইল ডিসফাংশন থেকে রক্ষা পেতে রিল্যাক্সে থাকুন এবং আপনার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে নিয়ন্ত্রণে রাখুন। এ নেটওয়ার্কের মাধ্যমে পৌঁছানো সিগন্যাল রক্তপ্রবাহ বৃদ্ধি করতে পেনিসের আর্টারি ও সাইনাসকে নির্দেশ দেবে।


আমাদের সাথে যোগাযোগ করতে -

ডঃ মোঃ জামান খান

চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

ফোন 01717-499374

ইমো সহ সকল এ্যাপস খোলা আছাড়।

ধন্যবাদ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমেরিকান হোমিও কেয়ার